মৃত্তিকা
- জিহাদ আমিন
মৃত্তিকা
-জিহাদ আমিন
জেগে ওঠো মৃত্তিকা আমরা তোমারই সন্তান
হে প্রভু তুমি মোদের জীবন করেছো দান
স্মরণ করি পরাজিত বীর মোরা কারবালার ময়দান
জয় হবেই সত্যের দিয়ে তাজা রক্তের বলিদান।
কে আছো আসো আমায় মৃত্যুর ভয় দেখাবে
কে আছো আমার পথ রুখে দাঁড়াবে
কেউ কি আছো এমন,আমায় এই পথ হতে সরাবে
এক স্রষ্টার হুকুম ব্যতিত এই ভুবন থেকে তাড়াবে?
এই মৃত্তিকা কভু ঘুমিয়ে থাকিবার নয়
ধরিয়ে দিবে নিশ্চয়ই জালিমের বুকে কাঁপন
জড়াতে যে হবেই এ দেহে আমার সাদা কাফন
জন্ম হতেই মৃত্যু মোদের হয়ে গেছে আপন।
আমার এই মহান দায়িত্ব আমায় যে করিতে হবে পূর্ণ
সাজাতে হবে একটি সুন্দর পবিত্র পৃথিবী
এই যেন মুখের কথা নয়,আমার আত্মার দাবি
যেই জীবন তিনি করিয়াছেন দান,করিতে তাই তারে ধন্য।
জেগে ওঠো তুমি ঘুমিয়ে থাকা মৃত্তিকা
তুমি চাইলেই হতে পারো প্রতিদিনের তাজা খবর দৈনিক পত্রিকা,
অপেক্ষা করছে তোমার জন্য সাত সাগরের মাঝি
এই জগতের দায়িত্ব তোমার,তোমার হাতেই তাহার চাবি।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।