প্রস্থান
- জিহাদ আমিন

প্রস্থান
-জিহাদ আমিন

এই অভিজাত অহংকার
দাঁড় করিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে,
এখনো চলছে যেমন ছিল তেমনি নির্দ্বিধায় নিরবধি
একটি বারও পারেনি তাহা জানতে,
কোথায় হবে তবে তাহার শেষ ঠিকানা
কতজনা চোখের ভাষায় করতে চেয়েছে তারে মানা
কি করে দেখিবে সেইজন,যে-জনা জগৎ কানা!

বার বার আমি ভুলে ভুল করে বসি
নিজের প্রতি ঠাট্টা বিদ্রূপ নিয়ে আমি হাসি,
থাকো তোমরা তোমাদের সুখ নিয়ে
আমার ক্ষতি জনম গেলেও শোধ হবেনা জীবন দিয়ে,
আমি ফিরে যেতে চাই আমার স্মৃতি কথায়
আমি শেষ অবধি দেখিতে চাই কি আছে নিজের ছবিটায়।

এই সবকিছুই তো এমনই পড়ে থাকবে
কয়দিন পর কে আর কাহারে মনে রাখবে
মনে হলে কিছু সময় কল্পনায় তাহার ছবি আঁকবে,
ভুলে যাওয়া এতোটাও সহজ নয়
মনে পড়লেও অভিমানের চোখে করি ভুলে থাকায় অভিনয়
জানিনা আমি কেন এত মনে পড়ে?আমার কেন এমন হয়?

এই সকাল এ বিকেল যদি সকল কিছু ভুলে থাকতে পারতাম
অবুঝ শিশুদের মতো করে একবার জিতে আবার হারতাম
ভুলে গিয়ে দুঃখ কষ্ট নতুন করে নিজের পথে হাঁটতাম,
ভাবতে থাকি এখানে আমার নিজের বলে কিছুই নেই
হয়তো আর অল্প কিছু দিন আছি তোমাদের এই সমাবেশে
ঘৃণা নয়' নিরবে করিবো আমি প্রস্থান মৃদু হেসে।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026