অসহায় চাহনি
- জিহাদ আমিন

অসহায় চাহনি
-জিহাদ আমিন

নিরবতায় হয় কথা বলা
নিরবে হয় মনের পথ চলা
নিরবে নিরবতায় হৃদয় সয় কত যাতনা
সত্যিই কি সবাই এই জগতে একেলা?

সাধনার সাধক হওয়া এতোটা সহজ নয়
সাধারণ বুঝেনা জীবন কারে কয়
কেন বেঁচে থাকার নামে এত অভিনয়
কেনই'বা থাকবে ক্ষণিকের জীবনের জয় পরাজয়?

সকাল থেকে সন্ধা-যায় হাসি খুশি মন্দা
বাঁচাতে জীবন মরিয়া-চলে কত ধান্দা,
ফুরিয়ে গেলে সময় কে যাবে তাহার সঙ্গে?
এক সঙ্গেই তো আছি সকলেই হাসি খুশি রঙ্গে।

বিধাতার খেলায় কেউ গরিব কেউ'বা ধনী
জ্ঞানী ভাবে নিজেকে সকলের কাছে ঋণী
করুণ দৃষ্টিতে তাহার অসহায় চাহনি
এক ফোটা সুখের বৃষ্টি কোথাও পড়েনি!

এই যেন জীবনের জন্য এক একটি পরীক্ষা
নিতে পারি চাইলে এখান থেকেও শিক্ষা
কেউ অভাবে কেউ'বা স্বভাবে করে ভিক্ষা
সকল সুখের মহা ঔষধ জপিলে অন্তর শুকরিয়া।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026