এসো বিদায় জানাও
- জিহাদ আমিন

এসো বিদায় জানাও
-জিহাদ আমিন

জীবনের পথ চলার ওই চেনা সুুর
যেতে দেয়নি আমায় বহুদূর,
আমি যেন সামনের দিকে যেতেই পথ ভুলে যাই
ভয় হয় যেন এই জীবনের পথটাই না জানি হারাই
ভাবতে ভাবতে পথ ভুলে সামনে গিয়ে একটু দাঁড়াই,
ওই তো কারা যেন আমায় ডাকছে
কে আমি কোথা থেকে এসেছি জানতে চাচ্ছে
স্মৃতি বিজড়িত অতীতের সকল কিছু কল্পনায় ভাসছে।

এই ঘর বাড়ি সকল কিছু আজ আমার শূন্য
আমি জানিনা অপেক্ষায় রয়েছি আমি যে কার জন্য,
চলার পথ পথের সামনেই তো পড়ে কবর
মাওলার ডাকে সাড়া দিয়ে একে একে চলে গেছেন অনেকেই
মন চাইলেও নিতে পারিনা আমি প্রিয়জনদের খবর।

মনে চায় এসে মোলাকাতে করি সাক্ষাত
জীবনের এই কঠিন পক্ষপাত
বারে বার হৃদয়ে হানে অঘোষিত আঘাত।

যাযাবরের এই জগতে কিসের আবার স্থায়ী বাড়ি
মান অভিমানে কার সঙ্গেই বা ধরবে আড়ি
সময় ফুরিয়ে যাচ্ছে চলে যেতে হবে তাড়াতাড়ি।

হে শতবর্ষী কবিতা-তুমি আমাকে আজ না হয় ভুলে যাও
আমি এক উড়ন্ত পাখির মতো উড়তে চাই
কত স্বপ্নরা এসে ডানা মেলিতে চায় আমার মনে
আমি হৃদয়ের এমন করুণ ব্যাথা কহিবো কাহার সনে
এই বুঝি উড়ছি আমিও হাওয়ায় তাহাদের সঙ্গে
চলে যেতে হবে আমাকেও-এসো বিদায় জানাও।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026