ফুলের ব্যথা
- জিহাদ আমিন

ফুলের ব্যথা
-জিহাদ আমি

এই ভাবেই আমি প্রতিনিয়ত নিজের কাছেই হেরে যাই
আমার চলার গতিপথ,আমার মুখে বলা শপথ
আমি যেন নিরবে নিভৃত্তে সবকিছুই ভুলে যাই,
আমি আমাকে নিজের মাঝে কোথাও খুঁজে নাহি পাই
তবুও কি আমি জানতে পেরেছি আমি কি চাই?

এমন শত-সহস্র প্রশ্ন আমাকে করে তোলে জর্জরিত
বেঁচে থেকেও কখনো নিজেকে মনে হয় মৃত
কি সেই অমৃত সুধা,পান করে নিয়ে নিজেকে করিবো পবিত্র?
হোক ওরা আরো বেশি বেশি জ্ঞানের ধনী আর আমি হই দরিদ্র
সাধারণ জীবনে দারিদ্রতার কষাঘাতে পবিত্র হোক চরিত্র।

আমি ভুলকে দূরে রেখে ফুলকে ভালোবেসেছিলাম
ছিড়ে নিজের করে নিতে পারিনি সে কষ্ট পাবে বলে
পুরোটা ফুলের বাগানই চলে গেছে এখন অন্যের দখলে,
কে শুনবে ফুলের কথা,বুঝবে ছিড়ে ফেলা ফুলের ব্যথা
জান যাক হাজারো নিরিহ প্রাণের,ওদের চাই গলার মালা!

সময়ের সাথে মাথার উপর চেপে পড়া বোঝা
বেঁচের থাকার জন্য,কাজ কর্ম কিছু একটা খোঁজা
সাধারণ জীবনের জন্য নয় এতোটা সোজা,
ওরা আজ শাসন শোষণে হয়েছে রাজা
শোষিত সমাজে নিপীড়িত আমি,ভোগ করি বিনা দোষে সাজা।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026