অসমাপ্ত জীবন
- জিহাদ আমিন
অসমাপ্ত জীবন
-জিহাদ আমিন
এই শহর পথ ঘাট সবই আমার চেনা
যেন এক একটি অমূল্য রত্ন
দাম দিয়ে যাদের যাবেনা'তো কোনদিনও কেনা
কতকিছু তাদের আমার কাছে রয়েছে দেনা পাওনা।
কত পরিচিত মুখ কত কিছুইনা হারিয়েছে কালের বিবর্তনে
কতজন ওঠে পড়ে লেগেছে পরিবর্তনে,
আমি খুঁজি আমার অতীত হারাইয়াছে কোনখানে
কত সুখ বিরহ যাতনা রয়েছে সেথায় এই মন জানে।
খু্ঁজি জীবনের হারানো প্রথম প্রেম
ঘন্টার ঘন্টা দাঁড়িয়ে থাকা ট্রাফিক জ্যাম,
কত চিন্তা ভাবনায় স্বপ্ন ধুলোয় মিশে জীবনের বিসর্জন
অহেতুক স্বপ্নে বিভোর রঙ্গিন পৃথিবী পরিশেষে যত বদনাম।
কে বা এতোটা মনে রাখে এখানে কাহারে
কেউ চিরতরে হারাইয়াছে,কেউ'বা ভালোবাসার মায়ায় হাত বাড়িয়েছে
কখনো একে অপরের বিপদে পাশে দাঁড়িয়েছে
চলছে চলবে ধরণীর শেষ অবধি এমন অসমাপ্ত জীবন।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।