আমৃত্যু হাহাকার
- জিহাদ আমিন

আমৃত্যু হাহাকার
-জিহাদ আমিন

চোরাবালিতে তলিয়ে নিয়ে যাচ্ছে
ব্যর্থ বাঁচিবার চেষ্টা করেও মরছে
ক্ষমতার দাপটে কেউ গুলি করে মারছে
মৃত্যুর সামনের দাঁড়িয়ে ওরা লড়ছে।

জানেনা এই গন্তব্যের শেষ কোথায়
ছুটে চলে চলছে যেথায় হেথায়
পিছনে ফিরে যেন না দাঁড়ায়
অতীত মনে গেঁথে রেখে নিজেই অসহায়।

এইভাবে জীবন কেটে যায় যদি
ও নদীরে তোর কোন পাড়ে গিয়ে ভিড়াই তরী?
হিসেব কষে মিলেনি কানাকড়ি
বিবেক গলায় পড়াইয়াছে দড়ি।

খবর বিহীন এক রাজ্যে হোক বসবাস
করি নিজের খরা প্রকৃতি জমিনে চাষাবাদ,
পৃথিবীর হাসির অন্তরালে হয় হৃদয়ে রক্ত ক্ষরণ
কামনা করে এমন একটি প্রাণের হয়না কেন মরণ।

ঝড় তুফানে লন্ডভন্ড সবকিছু,অবশেষ শান্ত
এমন তো মাঝে মাঝে হয়,পরে নিজেও ক্লান্ত,
কেউ গড়ে তুলে বৃষ্টির সাথে সখ্যতা
ঘরের টিনের চাল ফুটো হওয়ায় স্বপ্ন ভিজে সব একাকার
কারো মনে সুখ-কারো বা আমৃত্যু হাহাকার।

কে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াবে রাতে
কে দিবে লোকমা করে ভাত মুখে
আদর করে কেউ তো নেয় না গো টেনে বুকে
শান্তনা কে দিবে এমন কঠিনও দুঃখে?

দূরে দূরে পালিয়ে রয়,কেউ কত কথা কয়
সব কি আর সহ্য হয়,হোক কিছু সুখের বিনিময়।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026