মৃত্যুর আমন্ত্রণ
- জিহাদ আমিন

মৃত্যুর আমন্ত্রণ
-জিহাদ আমিন

জীবন চলছে যেখানে যেমন
কত রীতি নীতি আরো কত নামে বেনামে সংগঠন,
কেউ চলছে আপন গতিতে যে যাহার মতন
কারো বা হয়েছে,হচ্ছে,হবে অচিরেই পতন।

এই পৃথিবীর কঠিন দুঃখের জগতে আপনাকে স্বাগতম
বিসর্জন দিন সকল আরাম আয়েশ সুখ আছে যত,
একান্তে একটু ভেবে জাগিয়ে তুলুন অতীতের সকল ক্ষত
নিজের অবস্থানে থেকে দায়িত্ব পালন করে চলুন অবিরত।

ভাবুন আজ আর রাতের পরে দিন আসেনি
এই পৃথিবীতে প্রতিদিনের মত করে সূর্যটাও হাসেনি
অতি কাছের আপন প্রিয়জন আত্মীয় স্বজন
কেউই আপনাকে স্বার্থ ব্যতীত ভালোবাসেনি
প্রয়োজন ছাড়া এই পৃথিবীর একটি মানুষও আপনার কাছে আসেনি!

এই পথ থেকে আর আপনার ফেরা হবেনা
অনুমান করতে পেরেছেন দাঁড়িয়ে রয়েছেন মৃত্যুর কিনারায়
এবার এসে কতজন আপনার দিকে সহানুভূতির দৃষ্টিতে তাকায়
বুঝতে কি পেরেছেন এই পৃথিবীতে একটি মানুষ কতটা অসহায়।

যদি কোনদিনও কাউকে বলতে না পারেন আপন শোকের কথা
সকল যাতনা হজম করতে করতে অবশেষে হয়ে পড়েছেন ক্লান্ত,
সেইদিন কলিজা ছিঁড়ে যাওয়া কষ্টের মাঝেও
অশ্রু ঝরা চোখে মুখে ছিল আত্মহারা হাসি
ছিলেন নিজের কাছে পৃথিবীর সবচেয়ে বেশি দামি!
তবুও এই জীবন চলছে যেখানে যেমন
নিজের অজান্তেই হঠাৎ একদিন মৃত্যু আপনাকে জানাবে আমন্ত্রণ।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026