আপসোস
- জিহাদ আমিন
আপসোস
-জিহাদ আমিন
একে একে সকলেই চলে যাচ্ছেন চলি
আপসোস কত মূল্যবান ছিল ওইসব মুখের বুলি
মাড়াতে পারিনি তাহাদের পথের ও ধুলি।
সঙ্গ দোষে করিয়াছি অন্তর নষ্ট
লোভে পাপে পড়িয়া হয়েছি পথভ্রষ্ট
কত দিয়াছি আপনজনারে কষ্ট।
এমন জীবন ভবে পার করেছে ক'জনে?
কেটেছে রং তামাশায় অথবা ভোজনে
যাহা সময় পার করিয়াছি জীবনে
পাতালে পা রেখে চলেছি গগনে!
জীবনের নামে আমি জীবন খুঁজি
আপনারে আমি কখনো নাই বা বুঝি
কিছু কি হইয়াছে আমার জীবনের পুঁজি?
যা পার হলো তার ষোল আনাই ছিল ফাঁকি।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।