শত-সহস্র
- জিহাদ আমিন

শত-সহস্র
-জিহাদ আমিন

অন্ধকার জগতের মাঝে খুঁজে বেড়াই আলো
নষ্ট শহরের মানুষগুলো হয় তবুও একটু যদি ভালো,
এখানে নেই কোথাও জনজীবনের নিরাপত্তা
বিক্রিত হয় স্বার্থ ও অর্থের বিনিময়ে মানবসত্তা
বন্ধ করা যায় কি এইসব কুকর্ম;নাটের গুরু হয় যদি কর্তা?

ওরা স্বপ্ন কেড়ে নেয় চোখের সামনে
সাধু ও সাধকের ভাব ধরে লুটপাট করে যে পারে যেমনে!
অন্যের পকেট কেটে কেউ সাজে ছিনতাইকারী
দিনের আলোতে ডাকাতি করে বানিয়েছে ধন সম্পদ ঘর বাড়ি
দেশের দায়িত্বরত অবস্থায় অর্থ পাচার করেও হয়না ওরা দেশদ্রোহী!

অন্ধ আইনের ফাঁকফোকরে কালো টাকা সাদা করতে করে কারসাজি
বিক্রিত হয়েছে বহুকাল পূর্বেই বিচারকের আসনে বসা কাজী!
সুদ ঘুষ সবই নেও খাও বলি তুমি কেমন নামাজী?
চলে তলে তলে দলে দলে ধর্মের নামে রাজনীতি
সুযোগ বুঝে ক্ষণিকের জন্য টুপি লাগিয়ে মোরা মোল্লা সাজি!

যাও তুমি মসজিদ মন্দির গির্জায়
কোন ধর্ম পালন করো,মাথা ঠেকাও কার দরজায়?
কেউ বলে মুক্তি দিবে জলসার খাজায়
কারো বা নিজেদের হাতের বানানো কাঠ পুঁটলির পূজায়
কে নিবে কার দায়?ফায়দা লুটে ওরা খেল তামাশায়!
কোনদিন যদি আঁধারের পালে লাগে আলো;থাকি সেই আশায়।

এই শহরের অলিগলি পথ খোঁজে আজ সংগ্রাম
পেতে চায় দেয়ালে পিঠ ঠেকে পড়া জীবনগুলো ফিরে প্রাণ
হুঙ্কার দিয়ে ধ্বনি তুলে করো আহ্বান
শত-সহস্র প্রাণের বিনিময়ে হলেও গেয়ে ওঠো বিজয়ের গান।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026