মনের অনুভূতি
- জিহাদ আমিন

মনের অনুভূতি
-জিহাদ আমিন

তোমাকে নিয়ে অনেক কথা জমানো রয়েছে হৃদয়ে
যে কথা বলে বলে শেষ হবেনা,
কত স্মৃতি মধুর কথা
হঠাৎ করে তোমাকে দেখা
তোমার মনের অনুভূতি জানা,
জানো আমি কখনোই নিজেকে করতে পারিনা মানা তোমাকে ভালোবাসতে
যখন দেখি তোমায় হাসতে
পাই নিজের অজান্তে মনেতে সুখ।

একদিন ভাবনায় তোমাকে নিয়ে ঘুরে বেড়াই
তুমি দেখ প্রকৃতি আকাশ
আমি দেখি তোমাকে,
যত দেখি ততই মুগ্ধ হই
একবার নিজেকে নিজেই ডেকে কই
কি সৌভাগ্য আমার এই জীবনে পেয়েছি তোমাকে।

সমুদ্রের পাড়ে দু'জন হেঁটে চলছি
মনে মনে তোমায় নিয়ে
একা আনমনে কত কথা বলছি,
ঢেউয়ের মাঝে বিরহের এক করুণ সুর বাজে
প্রেমিক মন আগ্রহ নিয়ে প্রিয়জনের মাঝে ভালোবাসা খোঁজে।

একই ভাবে প্রতিদিন প্রতিনিয়ত
বেলা কাটে আমার নতুন কোন ভাবনায়
কত কথা কতদিন এভাবে অবলীলায় হারায়
কখনো কিছু কিছু খোঁজ নিতে গিয়ে জানা যায়
আমি থাকি অধীর আগ্রহ নিয়ে
কবে এমন দিন আসবে-সকল ভাবনাগুলোকে বাস্তবে রুপান্তর করা যায়।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026