রক্তের উৎসব
- জিহাদ আমিন
রক্তের উৎসব
-জিহাদ আমিন
এই পৃথিবী সাজতেছে রক্তের উৎসবে
তুমি ভাবো কবে আরো বেশি বেশি কিছু তোমার হবে!
নিরিহ প্রাণ রক্তাক্ত পড়ে থাকা নিথর দেহ
তুলিয়া তাদের দিবে মাটি চাপা থাকবেনা এমন কেউ।
এই উৎসব আনন্দে মেতেছে ওরা আজ সারি সারি লাশের
ছিনিয়ে নিতে সব-রাজত্ব কায়ের করতে হবে ত্রাসের,
কে থাকিবে এই পৃথিবীটাতে?উপভোগ করিবে এত এত কিছু?
লোভ লালসা মাটিতে না ভরিলে মুখ,ছাড়বেনা তাহার পিছু।
এই পৃথিবীর কাছে নিজের জন্য কিছু আশা করাটাই ভুল
যদি ক্ষুধার্তদের মুখে ফোটাতে পারো হাসির ফুল
ধন্য জীবন,ধন্য হয়ে রইবে ইহকাল পরকালের মানব কুল
কে যেন ওই দিকে দুনিয়া পাওয়ার লোভে হারাইয়াছে তার দুই কুল।
এ উৎসব হতে পারতো জীবনের স্মৃতিকথা সার্থকতা
যেথায় চারিদিকে ছড়িয়ে পড়তো মানবের প্রতি প্রেম মানবতা,
ভাবনা হিংস্র জীবন-আদর্শে হচ্ছে ওরা স্বার্থপর
লাশের সারি তাজা রক্তের উৎসবে মেতেও চিরকাল পৃথিবীতে হইবেনা কারো ঘর।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।