কোথায় তুমি মা?
- জিহাদ আমিন
কোথায় তুমি মা?
-জিহাদ আমিন
কতদিন কথা হয়না মা
দেখা হয়না মায়ের মায়াবী মুখ
মাকে এক নজর দেখে জুড়াইতো আমার বুক
মাগো তোমার কথা শুনতে পেলে পাইতাম মধুর সুখ।
কোথায় গেলে তুমি মা?
কতদিন পার হয়ে গেল আসোনা কেন ফিরে?
মায়ার চাদরে মাগো নাও না আমার একটু জড়িয়ে
আবার আমার খেলতে ইচ্ছে করে মা-তোমার গলা জড়িয়ে।
মনের সকল কথা হইতো গো মা তোমার সাথে
আদর করে নামটি ধরে কেউ নাহি আর ডাকে,
মা যে আমায় রাখতো হৃদয়ের মাঝে
সাহস দিয়ে বলতো খোকা জিতবে তুমি সকল সঠিক কাজে।
মায়ের সকল কথাগুলো এখনো কানে বাজে
মাগো কোথায় তুমি হারিয়ে গেলে আমায় রেখে?
মমতার পরশ পেতে মাথা রাখবো আমি কার কোলেতে?
তুমি ছাড়া জীবন আমার ভালো লাগেনা'গো মা।।
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।