দুঃস্বপ্নের সাক্ষী
- জিহাদ আমিন
দুঃস্বপ্নের সাক্ষী
-জিহাদ আমিন
পৃথিবীর কাছে যে অশ্রু তাহার লুকায়িত
নিরবতার মাঝে লুকিয়েছে হৃদয়ের যত ক্ষত,
এই জীবন কি কারো কষ্টিপাথরের দ্বারা পরীক্ষিত
বাঁচার মত করে বাঁচতে না পারাটাই এই জগতে মৃত।
যতজন তারা পাপী পেয়েছে যাহারে সাথী
বিদায়ের বেলায় তাহার কি হবে গতি,
যাচাই করে দেখেনি ছিল কিনা লোহা নাকি হীরা মোতি
নিমিষেই ধূলিসাৎ চোখের সামনে সকল প্রেম প্রীতি!
সে চেয়েছিল স্বপ্নের মত ডানা মেলে উড়তে
দূরের আকাশটাকে একটু ধরতে,
হঠাৎ ঘুম ভেঙ্গে ভেঙ্গেছে তাহার সকল ডানা
পাতালে থেকে আকাশ ধরা যায়না,যদি থাকতো তার জানা।
সুসময় পেরিয়ে গেলে কেউ রবেনা
এমন দুঃস্বপ্নের সাক্ষী এই বেলায় তার কেউ হবেনা,
কেন এত হাসি,কি সুখের নেশায় মোরা মাতি?
পরিচয় কি করে দিবে,তোমরাও ছিলে জগতে মানুষ জাতি??
২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।