অচেনা পথের মাঝি
- জিহাদ আমিন

অচেনা পথের মাঝি
-জিহাদ আমিন

ও..মাঝি চিনো নাকি তুমি সেই পথ
যেই পথ ধরে আমি যাবো চলে?
আমি যে বহু পথ ঘুরে ঘুরে আজ উঠিয়াছি তোমার নায়ে।

বলতে পারো মাঝি
সামনের বাকি পথ হবে কেমন?
পিছনের যেটুকু পথ পাড়ি দিয়েছি আমি
মনে হলে দু'চোখের কোনে এসে যায় যেন জল
জানো কত যে বার-
পথ চলতে চলতে এক সময় হয়ে পড়েছিলাম অচল।

জানিনা আমি মাঝি কোথায় থেকে যেন হঠাৎ
বুকের মাঝে অনুভব করেছিলাম একটু খানি হিম্মত
তা দিয়েই নিজেকে রেখেছিলাম সচল।

ও...মাঝি তোমার জীবনও কি এমন
কিছু কিছু জীবন পথ চলতে গেলে
পদে পদে পড়ে যেনো বাধা-ঠিক তাদেরি মতন?

আমি জানি মাঝি তুমি বলবেনা
তুমিও যে কূল কিনারা বিহীন সেই অজানা পথের পথিক
কত যে আঘাত পেলে তোমার এই মনে
তোমার নিজেরি'তো তা অজানা
কখনো বলতে গেলেও নিজ থেকেই পড়ে যায় মানা।

ভয় নেই ও..অচেনা পথের মাঝি
আমিও যে আছি এই পথে তোমার সাথী,
যতই আসুক কঠিন বিপদ
তবু চলবো মাঝি দু'জনে মিলে এক সাথে
যেইটুকু পথ এখনো সামনে আছে।।


২৬-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026