এই দেহখানি
- জিহাদ আমিন

এই দেহখানি
-জিহাদ আমিন

মাটি আমায় ডাকে তার কাছে ফিরে যেতে
সৃষ্টি আমার মাটি হতে আবার যাবো মাটিতেই মিশে,
যেতে একদিন হবেই আমায় তা আমি জানি
করি জেনেও মাওলার কত নাফরমানি
জানিনা মাটির গড়া এই দেহের এত অহংকার কিসে।

এই দেহখানি একদিন তোমার খাবে পোকায়
মেতে রয়েছো আরামে হারামের ধোঁকায়,
দেখে কি মন তারে বুঝা কখনো যায়
অসৎ সুখের বিপরীতে সে কি চায়
উপস্থিত হতে পারবেনা কাল তুমি নিজেই নিজের জানাজায়।

যে খুঁজিয়াছে সবকিছু ছেড়ে মাওলারে
কত শত সুখ এসে গড়াগড়ি করিয়াছে তাহার দুয়ারে
তবুও সে এক নজর দিয়ে তাকায়ে দেখে না তারে,
জানে এই সবকিছুই আসবেনা সেইদিন তার কোন কাজে
মাওলার রহমতের দিদার বিনে আর কি চাওয়ার আছে।।


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026