কবিতার সারাবেলা
- জিহাদ আমিন
কবিতার সারাবেলা
-জিহাদ আমিন
একদিন কবিতা আর আমি হাঁটছিলাম পাশাপাশি
কখনো সে কথা বলে কখনো বা আমি
মতের একটু অমিল হলেই চলে কত পাগলামি
আমার কাছে তবুও সেই ছিল সব চেয়ে বেশি দামি।
আমি কিনে দিতে চেয়েছিলাম তারে গহনা
চেহারা দেখবে বলে নিজের-চায় মনের আয়না
আরো কত কি থাকে নানান রকমের বায়না
আমি আর কবিতা হাঁটছি পাশাপাশি
কখনোই সে আমায় রেখে দূরে যেতে চায় না।
কবিতার ভালো লাগে গাছ-গাছালি,খাল-বিল,নদী-নালা
কখনো তাকিয়ে দেখে আকাশে সাত রঙের রংধনুর খেলা
পাখিরা ডালে ডালে বসিয়েছে সুরের মেলা
দেখে আরো কত কি কবিতা,কৃষানীর হাতের রূপালী বালা
এভাবে দেখতে দেখতে কবিতার কেটে যায় সারাবেলা।।
২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।