প্রেমের বসন্তকাল
- জিহাদ আমিন

প্রেমের বসন্তকাল
-জিহাদ আমিন

তুমি কি দেখিয়াছো ধরণীর ওপারে কিছু সুখ
তোমার আমার কথার মালায়
সাজানো ভালোবাসা ছিল এক বুক।

আমি তোমাকে খুঁজি দিবা নিশি
আমার হৃদয়ের গহীনে
রেখেছি আদরে বাহুডোরে মোর করিয়া যতনে,
কখনো হাসো কখনো বা আমায় নিয়ে ভাবো
আর আমি অপেক্ষায় কখন তোমায় কাছে পাবো।

তুমি হয়েছিলে সেদিন একটি মিষ্টি সুগন্ধি ফুল
বলো ফুলের কখনো হয় কি ভুল?
যাহার গন্ধে আমি হয়েছিলাম ব্যাকুল।

তোমাকে আরো একশত কোটি বছর আমার পাশে চাই
দুঃখ নেই তাতে যদি আর কোন সুখ নাও পাই
তুমি নিজ হাতের ইশারায় জানাইও আমায় শেষ বিদায়,
এই বিদায় শেষ বিদায় নয়
আবার দেখা হবে ওগো প্রিয় পরপারে
সেথায়ও চেয়ে নিবো আমি তোমারে।

যেখানে কাছাকাছি পাশাপাশি
কেটে যাবে আমাদের দু'জনার অনন্তকাল
বহিবে হাওয়া দু'জনাতে প্রেমের বসন্তকাল,
তুমি সেদিনও আমার মুখের পানে চাহিয়া মিষ্টি করে হাসবে
আরো কাছে এসে আমার পাশে বসবে
তোমার ভালোবাসার চাদরে আমায় ঢেকে রাখবে।।


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026