সব চেপে যা!
- প্রসূন গোস্বামী

সব কথা আজ বন্ধ কর, যা আছে সব ভুলতে হবে,
দেশের মান খোয়ানো যাবে না, মোগাম্ব সাহেবের কদর রবে।
হিন্দু মরুক, হিন্দু পুড়ুক, ধর্ষিত হোক শত শত বার,
কারাগারে পচুক তারা, দেশছাড়া হোক বারবার।
সব চেপে যা, সব সয়ে যা, কথাটি যেন না রটে আর,
নীরব থাকাই শ্রেয় এখন, মুখ খুললে বিপদ ভার।
সব লুকাও, সব ঢাকা দাও, অন্ধকারেই থাক সব,
আলোর দেখা পেলেই দেখবি, কেমন করে ওঠে রব।
সব ঢেকে দে, সব লুকিয়ে রাখ, রবে না কোনো চিহ্ন,
বইতে খুঁজলে পাবি না আর, সত্য হবে নিশ্চিহ্ন।


২৮-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৭-২০২৫ ০৩:০৪ মিঃ

চমত্কার


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026