অলিখিত প্রেম
- জিহাদ আমিন
অলিখিতি প্রেম
-জিহাদ আমিন
তোমাকে পাওয়ার কোন ইচ্ছে নেই
না আছে ইচ্ছে তোমাকে হারাবার
এত হিম্মত কখনো হয়নি তোমার দিকে হাত বাড়াবার
কখনো হবে না জানি তোমার পাশে দাঁড়াবার।
দু'জনার পৃথিবী দুই দিকে
তবুও কিছু ভালোবাসা জমা বুকে
জীবনের দুঃখের সময়েও তোমায় পেয়ে রই সুখে
চাহে হৃদয় কত যে কিছু তবুও নিষেধ করি মুখে।
গোধূলি পেরিয়ে সন্ধা নামে
জমতে থাকে ধীরে ধীরে কিছু প্রেম ভালোবাসার খামে,
চিঠি লিখি প্রতিদিনই এক অজানা ঠিকানায়
সে হয়ে গেছে অন্য কারো অবশেষে তাই জানা যায়।
কখনো হৃদয়ের ক্যানভাসে ভেসে ওঠে মায়াবী ওই মুখ
তুমি রয়েছো হৃদয়ে অমর হয়ে অলিখিত প্রেমের মানুষ
তাহা ভেবে ভেবেই আমি পাই যত সুখ
তােমার জন্য ছিল আছে থাকবে ভালোবাসা এক বুক।।
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।