দুঃখের তরী
- জিহাদ আমিন
দুঃখের তরী
-জিহাদ আমিন
আমি হারিয়ে গেছি জীবন হতে
বহু দূর-দূরান্তে
কখন যে আমার হয়েছে এমন
নিজেই পারেনি তাহা জানতে।
ছোট ছোট কত সুখ
ভালোবাসা ছিল এক বুক
হৃদয়ের মাঝে ওরা করিতো আসা যাওয়া
আমার যে আর কিছুই ছিলনা পাওয়ার
কেন যে হলো এমন
পারিনা তাহা আমি মানতে।
ওই তো সেদিন ওরা এসেছিল
আমার মনেরও দুয়ারে
কত আবেগ জড়িয়ে ছিল তাহার জোয়ারে
কে জানে এভাবে যাবে তাহা হারায়ে
কি যেন ভুল করেছিলাম হাত বাড়ায়ে।
মৃদু হাসি দিয়ে তবু কথা কয়
কে কাহারে সুখের হিসেবে একটু লয়
দুঃখের তরী ভাসছে সাগরে
কখন জানি ডুবে যায় শুধু থাকে সেই ভয়।।
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।