দূষিত সমাজ
- জিহাদ আমিন
দূষিত সমাজ
-জিহাদ আমিন
দূষিত এই সমাজের আমি কেউ নই
এক সৃষ্টিকর্তা বিনে অন্য কোন প্রভু নেই,
আমি মানিনা তোমাদের এই সমাজের নিয়মনীতি
মৃত্যুর ভয় দেখিয়ে দেখাও যত ভয়ভীতি
লোভ লালসায় লেলিয়ে করো কত স্বজনপ্রীতি!
আমাকে হারিয়ে যেতে দাও
আমি মুসাফিরের বেশে হারাতে চাই
এই সমাজের অবহেলিত সকল মানুষের পাশে দাঁড়াতে চাই
ওরা বড়ই অভাবী ওদের দিকে মানবতার হাত বাড়াতে চাই
প্রাণের শান্তির খোঁজে যেথায় একটু সুখ পাই।
অচিরেই হবে বিলাসিতার এই মহল ধ্বংস
খুঁজতে আসবেনা তখন কেউই
পরিচয় দিবেনা তাও কি ছিল তার জাত বংশ,
হয়নি তাহার এমন পরম সৌভাগ্য
আমি ছিলাম তার আপনজন বলে দিবে সাক্ষ্য।
সমাজটাকে বদলাতে এসেছিল ওরা ক'জন
দূর দূর করে ওদেরও তাড়িয়ে দিয়েছে
যাহা ছিল অবশিষ্ট তাও খামছে কেড়ে নিয়েছে,
নিতে পারেনি কিছুই যাবার বেলায় সঙ্গে
জড়াইয়া ছিল এক টুকরো সাদা কাপড় সারা অঙ্গে।।
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।