ফুলের দুঃখ
- জিহাদ আমিন
ফুলের দুঃখ
-জিহাদ আমিন
ফুল'গো তুমি বাগানেই সুন্দর
দেখিয়া জুড়ায় সকলের ওই অন্তর,
তার প্রেমেতে মুগ্ধ সবাই
পায়না খুঁজে কোনই প্রান্তর।
যার প্রেমেতে প্রেমিক মজে
প্রেম বিনে কেউ রয় কি ভবে,
সে কবে তাহার হবে
মন যে আর রয়না ঘরে।
কলঙ্কিত করেছে ওরা ফুলের জাতি
সাঁজাইয়া ফুলদানিতে করেছে প্রাণঘাতী,
কে জ্বালাবে তাহার ঘরের বাতি
কে হইবে প্রাণ বন্ধু বিনে ফুলের সাথী?
ফুলের দুঃখ কেউ বুঝেনা ভবে
কখন জানি সেও ছিঁড়ে ফেলে তবে,
আপন সুখের লাগি মালা গাঁথে গলায়
ফুলের এই জীবন কেটে গেল অবহেলায়।।
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।