জঘণ্য-নগণ্য
- জিহাদ আমিন
জঘণ্য-নগণ্য
-জিহাদ আমিন
কত ভয় এই বুকে নিয়ে বাঁচবো
কবে আর প্রাণ খুলে একটু হাসবো?
চারিদিকে চলিতেছি শুনি লুটপাট ধর্ষণ খুন রাহাজানি হত্যা
জানতে চাই জীবিত নাকি মৃত
এই দেশের সকল হর্তা-কর্তা?
শিক্ষাকে কেউ কেউ বানিয়েছে ভিক্ষা
হাত পেতে চায় ঘুষ!
লোকে যদি তাদের মূর্খ বলে তাতে কার কি দোষ?
যে করেন কাগজ কলমে চুরি,তার যদি না হয় হুঁশ!
চারিদিকে এত দলাদলি,আমি যেন কোন দলে?
কি নিয়ে ভাবছি বলে সময়ও যে গেল চলে,
আমি ফুলের দলে,নয়'তো ভুলের তলে
চোখে দেখেও সবকিছু ওরা চলে বে-খেয়ালে!
এদিকে পিছু হঠতে হঠতে পিঠ ঠেকে গেছে দেয়ালে।
ওরা যেথায় বানায় ফুলের বাগান
কাছে গিয়ে পাইনা খুঁজে একটি ফুল গাছ
কৃষক শরীরের ঘাম ঝরিয়ে মেহনত করে করে যায় চাষ
দেখি কতখানে রডের বদলে দিয়েছে শুধুই বাঁশ!
এক পা সবার পড়ে যাচ্ছে কবরে
হুঁশ তবে কবে আর তাহাদের হবে রে?
হোক একটি সকাল আলোয় আলোয় পরিপূর্ণ
ঘাসের উপর নগ্ন পায়ে হেঁটে নিজেকে করিবো ধন্য
এমন জীবন আমার একার নয়-সকলের কাম্য,
হবেনা তাহা পূর্ণ,জানি ওরা ভীষণ জঘণ্য
প্রতিবাদ করিনা ভয়ে যদি প্রাণ যায়-আমি যে নগণ্য।।
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।