দূর বহুদূরে
- জিহাদ আমিন

দূর বহুদূরে
-জিহাদ আমিন

আমার সমাপ্তি তো হওয়ার কথা ছিল
চলে যাচ্ছে এলোমেলো জীবন আগোছালো,
আমি চলে গেলে আমার জন্য কেউ কেঁদোনা
এত বেশি মায়ার বাঁধনে আমায় বেঁধোনা।

হিসেব কেউ বুঝে পায় কেউ বা ঠগে
কখনো ক্ষোভ জমে মনের গহীনে রাগ অনুরাগে
কেউ পায় শান্তি অবশেষে অনুতাপে,
এইতো এই প্রতিনিয়ত প্রতিদিনের ক্ষণিকের বেলা
এই যেন আসা যাওয়ার মধ্যেখানে এক রঙ্গিন খেলা।

ওরা ভুলে যায় সুখে থাকিতে রক্তের বন্ধন
হয়েছে কত নিত্য নতুন আবেগের প্রিয়জন!
বিবেক নষ্ট পূর্বের সকল কিছুই ছিল প্রয়োজন
হবেই ধূলিসাৎ আজকের এই বিশেষ আয়োজন।

যেই দিনের শেষেই সন্ধা নামে
কত আবেগী কথা লুকানো ছিল হলুদ খামে,
কিছু স্মৃতি কিছু কথা জমা রইবে হৃদয়ের মাঝে
কতনা সময় সাজানো ছিল রঙ্গিন সাজে
কিছু সুখ কিছু অবহেলার দেখা মিলে ছিলো কাজে কাজে।

মনে পড়ে আমার প্রিয় ছোট বোনের কথা
হাসি মাখা মুখ ভালোবাসায় কতছিল সুখ,
হারিয়ে গেল একদিন হঠাৎ করে
কে বলে সে চলে গেছে দূর বহুদূরে
আদেরর বোনটি আমার এখনো বসত করে মনের ঘরে।

চলে গেছে কত প্রিয়জন আত্মীয় স্বজন
একই আত্মা জড়ানো ছিল মায়ার বন্ধন,
আদর সোহাগ করে আগলে রাখতো আমায় জেঠিজান
হে আল্লাহ করিও সবাইকে জান্নাতুল ফেরদাদৌস দান।

এই সবই এক স্রষ্টার সৃষ্টির সকল নিয়মনীতি
ছিল আছে রইবে ভালোবাসার মায়ায় প্রেমপ্রীতি,
একে একে সকলেরই হবেই একদিন ইতি
যাহা কিছুই পেয়েছি-এটাই ছিল জীবনের বড় প্রাপ্তি।।


২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৯-০৭-২০২৫ ২৩:১৮ মিঃ

চমৎকার সুনির্মিত, কবি। মুগ্ধতা রইলো।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026