ভিখারি
- জিহাদ আমিন
ভিখারি
-জিহাদ আমিন
আমার কিছুই করার নেই আমি ভিখারি হলে
এইভাবেই যে দিন আমার যায় চলে
তাকিয়ে রই আকাশের দিকে যদি মাওলার দিদার মিলে।
দিন আনি দিন খাই যা পাই
ভিখারি আমি কারো হইনা আপন তাই
ওদের মত অত সুন্দর দামী জামা কাপড় নাই।
আমার আয় রোজগারের চেয়েও বেশি টাকার কেউ উড়ায় ধোঁয়া
নাই মাথা গোঁজার একটুখানি জায়গা
সকলের চোখে তাই এই জগতে আমি অভাগা।
দিতে চায় না নিজের মানুষ বলিয়া আমায় কেউ পরিচয়
থাকে মান-ইজ্জত কমে যাওয়ার ভয়
আমি ভিখারি অন্যের কথা ভাবলে কি আমার পেটে সয়।
ওরা যেন ধোয়া তুলসী পাতা
লাশের উপরও কতজন ধরতে আসবেন ছাতা
মৃত্যুর দিন তারিখও লিখা রইবে ইতিহাসের পাতায়!
কে আমায় বানাইলো ভিখারি?কে বানাইলো ওদের বড় লোক?
বিচার চাই আজকে এর একটা বিহিত হোক
আমার মৃত্যুতে কে আমার জন্য করিবে শোক??
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।