স্বর্গ সুখ
- জিহাদ আমিন
স্বর্গ সুখ
-জিহাদ আমিন
তুমি হেরে গিয়েছিলে
ওরা তোমায় বলেছিল তুমি ব্যর্থ
তুমি তার পরও উঠে দাঁড়িয়েছিলে।
তুমি বলেছিলে জয় পরাজয় জীবনে থাকবেই
যদি আমি পরাজিত না হতাম
তাহলে তুমিও তো বিজয়ী হতে পারতেনা
এমন করে খুশির হাসি তুমি হাসতেনা।
স্বাধীন চেতনায় মুক্ত তুমি কত দিন
তোমাকেও কারো কাছে জবাবদিহি করতে হবে
নিজের আয়ত্তে নিজেকে আবদ্ধ করো
একেলা চলার পথে নিজের হাত নিজেই ধরো।
নিজের ছায়াকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে
চলে যাক সবাই ছেড়ে,তোমাকে বাঁচতেই হবে
তুমি তোমার নিজের জন্যই এসেছো
দায়িত্ব পালন করে যাও,ধরা দিবে স্বর্গ সুখ।।
২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।