মরণ জ্বালা
- জিহাদ আমিন

মরণ জ্বালা
-জিহাদ আমিন

পাতারা ঝরে গেলে মরে যায়
একটু আবদার খুনসুটিতে অবহেলা বেড়ে যায়,
এই পথ চলা এতটাও সহজ নয়
না পাওয়া যার নেশা তাহার কিসের ভয়।

ছিল কত আকাশ ভরা স্বপ্ন
চাঁদ তারাদের সাথে হইতো কথা সুখে রইতো মগ্ন,
দিন কাল কি আর এমনি এমনি যায়
বোকা-যাহা ভালো লাগে তাহাই পাইতে চায়!

বুঝতো যদি আগে খুঁজতো না সুখ রইতো একা একা
পাখিরে সে যাইতে দিত কইতো না আর কথা,
সব পাখি কি আর মনের ঘরে পোষ মানে
বনের পাখি একদিন ফিরে যাইবোই বনে।

যারে সে ভাব শিখাইলো-প্রেম শিখাইলো
সব কিছুই দিলো তারে সপে নিজেরে করে একেলা,
সে কি আর ভাব বুঝিলো-যত সব দোষ খুঁজিলো
হয়ে রইলো জীবনের শেষ মরণ জ্বালা।।


২৯-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026