আমার সাক্ষাত
- জিহাদ আমিন

আমার সাক্ষাত
-জিহাদ আমিন

জীবন হতে সম্পূর্ন একটি রাত
আমি অর্পণ করতে চাই প্রভুর প্রেমে,
মাগরিবের আজান শুরু হবে
আল্লাহু আকবার আল্লাহু আকবার,
ফজরের শেষে আসসালাতু খায়রুম মিনান নাউম শুনে
নিজেকে নিতে চাই কিছুটা জেনে।

সারারাত প্রভুর সাথে হবে আমার সাক্ষাত
রাতের শেষে প্রভু আমায় দিবেন ডাক-

"হে আমার প্রিয় বান্দা
কি চাও তুমি? কি তোমার মিনতি আরজি"?

প্রভু আমি অধম আপনার গোলাম দয়ার ভিখারি
দুনিয়াও দোজাহানের সকল পাপও শাস্তি থেকে চাই মুক্তি।

"আমি আরশে আজিমের মালিক
দুনিয়াও পরকালের একমাত্র খালিক,
তোমার অন্তরের সকল খবর আমার জানা আছে
আরো আরো বেশি বেশি করে চাও আমার কাছে"।

হে প্রভু আপনার দয়ায় এ অধমের জীবন বাঁচে
তুলেছি আমার খালি এই দু'টি হাত
পরিপূর্ণ করে দেন দিয়ে আপনার রহমত
কবুল করুন আমি অধমের এই মোনাজাত।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026