মায়ার ছায়া
- জিহাদ আমিন

মায়ার ছায়া
-জিহাদ আমিন

সুখী আমি বেঁচে আছেন আমার মা
সারাক্ষণ অনুভব হয় মাথার উপর মায়ের দোয়া
কেড়ে নিওনা প্রভু জীবন হতে এমন মায়ার ছায়া,
আসে সহজ সরল চলার পথে কত বাধা
ওগো প্রভু আমায় করিও একটুখানি রহমতের দয়া।

মায়ের মুখের হাসি জীবনে আমার সুখ বয়ে আনে
আঁচলের ছোঁয়া পেলে দোলা দেয় প্রাণে,
এক পৃথিবীর সুখ মিছে মায়ের চোখের জলে
আমার স্বর্গ সুখ মায়ের পায়ের তলে।

আসমান সত্য জমিন সত্য-সত্য দুনিয়া পরকাল
রাতের মধ্য হতে যেমনি বেরিয়ে আসে সকাল
সন্তানের জন্য অতিব প্রিয় মায়ের কোল।

মা ছাড়া মততার কি আছে এমন আর
দূরে সরে রইলে মাগো-এই দুনিয়া লাগে অন্ধকার,
চাইনা'গো মা তোমায় কখনো হারাতে
আঙ্গুল ধরে ধরে হাঁটতে শিখিয়েছো যখন পারিনি দাঁড়াতে
ক্লান্ত হয়ে ফিরলে মাগো-শান্তি পাবো কার ছায়াতে?

আমার দুঃখেতে ফেলেছো দু'চোখের জল
ভেঙ্গে পড়েছি কতবার দিয়েছে সাহস বল,
এই আমি আমার সবকিছু মাগো তোমার দোয়ার ফল
সন্তানের প্রতি মায়ের দোয়া আল্লাহ করেন কবুল।

হে প্রভু কলব আমার করিও পবিত্র
ঈমানের দিক হতে আমি অধম বড়ই দরিদ্র
অতি সুন্দর করে দিও আমার চরিত্র,
খাঁটি মুমিন বানাইয়া ঈমানের সহিত দিও মোদের মৃত্যু
বেহেশতের ভিতর মায়ের সাথে রাখি আমার সুন্দর একটি মূহুর্ত।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026