সাড়ে সর্বনাশ
- জিহাদ আমিন

সাড়ে সর্বনাশ
-জিহাদ আমিন

বাস্তব এক জীবনের আমি সাক্ষী
যতদূর দু'চোখ যায় দেখা মিলে শুধুই দুর্নীতি,
নীতিবান কথায় পালন করে ওরা কার নীতি
মুখে লালন করে দেশপ্রেম,প্রকৃত পক্ষে ওরা কোন জাতি?

শুনেছি ওদের কেউ কেউ অনেক বিদ্বান
কাগজের ফাইল এদিক ওদিক করতেই ঘুষ চান,
বিদ্বানের লেবাস লাগিয়ে প্রকৃত শিক্ষাকেও করেছে অপমান
নীতিবাক্য মুখে নিয়ে করে দেশও জাতির দুর্নাম।

রাজা মন্ত্রী হতে পাইক পেয়াদা,বেড়েছে সকলেরই অবৈধ চাহিদা
করেছে কি হাল হইয়া বেসামাল আমজনতার হয়েছে দুর্দশা,
তবু দেখায় উন্নয়নের নামে কত শত মিথ্যা আশা
চোরের উপর কখনো করা যায় কি ভরসা?

দেখেছি কতনা স্বপ্ন সোনালি ফসল সবুজে ঘেরা মাঠ
সুন্দর সুশীতল আমরা এমন একটি আদর্শ জাত,
ওরা শিখাইয়াছে মোদের নিত্য নতুন ডিজিটাল পাঠ
লুটপাটে ব্যস্ত সকলি-সাধারণ জনতার করেছে সাড়ে সর্বনাশ।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026