না-তেই হ্যাঁ
- জিহাদ আমিন

না-তেই হ্যাঁ
-জিহাদ আমিন

তোমার মুখের না বলাটাকে
যদি আমি হ্যাঁ বলে মেনে নিই
তাহলে কি আমার ভুল হবে?
তোমার অন্যদিকে ফিরে তাকিয়ে থাকাটাকেই
যদি আমায় দেখো বলে আমি ভেবে নিই
তাহলে কি আমার ভুল হবে?

আমি'তো তোমার তুমিটাকে ভালো করে চিনি জানি
এখনো'তো অতীতের মতো করেই আছো একটুও বদলাওনি।

তোমার বেশি প্রিয় ছিল ফুল
হালকা গড়নের বাহারি কানের দুল
কতদিন অভিমান করেছিলে এনে দিতে একটি নাকফুল
অন্যদিকে আমার হয়ে যেত যত ভুল।

তুমি তখনও এতোটা আবেগি হয়ে ওঠোনি
কখনো আমার ভালোবাসা ছাড়া অন্যকিছু খোঁজনি
আর আমি এখনো ঠিক ভালো ভাবে তোমায় বুঝিনি।

আমি এত ভালো কবিতাও লিখতে পারিনা-যে
আমার লিখা কবিতা পড়ে হবে তুমি মুগ্ধ,
রাজপথে শুরু হবে বিরহী অনশন আন্দোলন
ভালোবাসা পাওয়ার জন্য ফিরে হবে যুদ্ধ,
আমার সাদামাটা জীবনের সঙ্গী হয়ে
ভালোবেসে চিরদিন কি আমার সঙ্গে রবে?

এখন আমার জন্য অন্ধকার রাত হয় অনেক দীর্ঘ
অপেক্ষার থাকি কখন জানি দেখা দিবে দিনের সূর্য
ভয় হয় ভীষণ ভয় না জানি হারিয়ে ফেলি ধৈর্য
পাওয়া না পাওয়া মাঝে লুকিয়ে রয় ভালোবাসার মাধুর্য।

তোমার সকল না-তেই আমি হ্যাঁ মেলাতে চাই
জীবনের কঠিন দীর্ঘতম পথের সঙ্গী তোমাকেই চাই।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026