প্রিয় সুভাষিণী
- জিহাদ আমিন
প্রিয় সুভাষিণী
-জিহাদ আমিন
প্রিয় সুভাষিণী অনেক বিরক্ত করি তোমায়
আর কয়েকটা দিন না হয় থেকেই যাও
আমায় আরেকটু মধুর মধুর কথা শুনতে দাও
যদি খানিকটা মায়ায় পড়তে মনে চায়।
আমার এলোমেলো অগোছালো জীবন
তোমার আদুরে যত শাসন বারণ
যেন তোমাতেই হয় আমার প্রেমের মরণ
আবেগ নাকি মায়া-জানি না আমি তাহার যত কারন।
তুমি আছো বলেই পাশে বাঁচার আরো ইচ্ছে জাগে
এমন আশা জাগেনি কখনো হৃদয়ে আগে,
যেন শত সহস্র ফুল হাসনাহেনা জুঁই জবা সবুজ ঘাসে
আঁধার রাতের জোনাকিরাও মিটিমিটি হাসে।
এক দিকে সকল বাঁশির মধুর সুর
যাক ছড়িয়ে দূর দূরান্তে ছাড়িয়ে যতদূর,
তোমার মুখের কথা না শুনিলে হৃদয়ে জাগে ব্যাথা
কেন এমন হয়-লাগে মনে ভয়,তুমি কি তা জানো হে প্রিয় সুভাষিণী?
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।