বাবার খুকুমণি
- জিহাদ আমিন
বাবার খুকুমণি
-জিহাদ আমিন
খুকুমণি একটু একটু করে বেড়ে উঠেছে
দু'এক কথা বলতে এখন শুরু করেছে
কিছু একটা বলতেই মিষ্টি করে হাসে
মন চায় কাছে টেনে রাখি বুকের মাঝে।
খুকুমণি যখন তখন
খেলনা নিয়ে খেলতে বসে,
দুষ্টুমিতে কাগজ কলম হাতে নিয়ে
একটা কিছু আঁকে।
মন চাইলে মাঝে মাঝে
মিষ্টি গলায় বাবা বলে ডাকে,
খুশিতে মনের আনন্দে অশ্রু ঝরে
শুনে বাবার দু'চোখে।
কোন কিছু খেতে বললেই
ধরে নানান রকম বায়না,
অল্প একটু খেলে পেট ভরে যায়
বেশি কিছু খায়না।
মা যেন তাহার চোখের মণি
কাছে পেলে আর কিছুই চায়না,
মায়ের কাছেও খুকুমণি
যেন হৃদয়ের আয়না।
কয়দিন পর খুকুমণি আরবি শিক্ষায় হবে ভর্তি
ইসলামিক জীবনধারা কেমন হবে জানতে
আল্লাহর সকল বিধি বিধান মানতে
প্রিয় নবীর সুন্নতের সহিত জীবনটাকে গড়তে।
খুকুমণি একদিন বড় হয়ে
করবে সবার জন্য আল্লাহর দরবারে দোয়া,
আদর্শ জীবন গড়ে তুলুক আমার আদরের খুকুমণি
বাবা হয়ে শুধুই এইটুকুই আমার চাওয়া।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।