দুঃখ সুখ
- জিহাদ আমিন
দুঃখ সুখ
-জিহাদ আমিন
আমার যোগ্যতা নেই তেমন কিছুই করার
সাহস নেই হাত বাড়িয়ে প্রিয় জিনিস ছোঁয়ার,
আমি আমার কাছেই হয়ে পড়েছি মৃত
এমন তো হওয়ার কথা নয়
প্রাণ থাকিলে দেহে থাকার কথা ছিল জীবিত!
যাহা কিছু পেয়েছি,তারও আমি যোগ্য নই
ভুলে রই কোথায় থাকার কথা ছিল-আমি কই?
বিশাল একটি দিনে আমি সাক্ষাত করিতে চাই নিজের সাথে
পাড়ি দিতে চাই উত্তপ্ত সাহারা মরুভূমি পায়ে হেঁটে
দেখতে চাই আমার ভাগ্যে কি ছিল আর কি ঘটে।
হেরে গিয়েও একদিন ঠিকই হবো বিজয়ী
তখন ভুলের জন্য নিজেদের করোনা দায়ী
দুঃখ সুখ কারোই চিরদিনের জন্য হয়না স্থায়ী,
পরিবর্তনের হয়তো হতে পারে গতি একটু ধীর
আমি বিশ্বাস করি স্রষ্টার লিখে রাখা তকদির।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।