শূন্যতায় পরিপূর্ণতা
- জিহাদ আমিন
শূন্যতায় পরিপূর্ণতা
-জিহাদ আমিন
আমার কিছুই করার নেই আপন শক্তির বাহিরে
মনের জানালা খুলে চাকচিক্যময় জগতটারে
দু'চোখ মেলে আমি শুধুই চাহিরে,
ফিরে এসেছে আঁধার হতে আলোতে সে বহু সাধনার পর
বেঁচে থাকাটাই যেন সার্থকতা ধরণীর উপর।
হারিয়ে যায়নি কোনকিছুই পাওয়া ছাড়া
দুঃখ কষ্ট ক্ষণিকের জন্য ঝড়ো হাওয়া
এই পথেই প্রতিনিয়ত হয় যাহার আসা যাওয়া,
শূন্যতায়ও প্রাপ্তিতে তাহার রয়েছে পরিপূর্ণতা
শেষ রাতে কান্নায়রত প্রভুর কাছে দু'হাত পেতে চাওয়া।
মহা বিপ্লবে যুক্তিতে প্রাপ্তি নয় মুক্তি ছাড়া
মুক্তি মিলবে অচিরেই ভাবতে হৃদয়ে দেয় নাড়া,
এপারের জীবনের মুক্তি দেহ থেকে প্রাণ বের হতেই
পরপারের হিসাব নিকাশ শেষে আমলনামা উঠবে যখন ডান হাতে
প্রকৃত সফলতার মুক্তি জান্নাতে প্রভুর সহিত সাক্ষাতে।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।