তুমি হীন আমি
- জিহাদ আমিন
তুমি হীন আমি
-জিহাদ আমিন
তুমি চিরকাল অদৃশ্যই রয়ে গেলে
জীবনের এই প্রেম ভালোবাসার হেয়ালিপনায়
তবুও তোমায় খুঁজি আজো-এ মন বাসনায়
কোথায় আছো তুমি-তাহা জানিনা বলে
পাঠাতে পারিনি একটি চিঠি সঠিক ঠিকানায়।
কি চাই বলো-এভাবে অনেক তো হলো
অন্তিম বিদায়ের কালে একবার না হয় সঙ্গে চলো,
তুমি হীন আমি যেন আমি'তো নই
তোমায় খুঁজি সারাক্ষণ মনের আঙ্গিনায়
ভুলে রই যাহা কই প্রেমের ও যাতনায়।
হয়নি কখনো কথা তখনও কবিতায়
ঝাপসা চোখে দেখা মিলে পুরনো সেই ছবিটায়
গাঁথা রইবে শেষ অবধি মনের আয়নায়,
অদেখা মুখ হারানো সুখ-নতুন করে চেনা যায়
যত দূরে রয়,বাড়ে বারে বারে মনে ভয়
দাম দিয়ে কি মন তাহারে কেনা যায়?
ওই পথ এসে শেষে এখানেই থেমে গেছে
যা হবার ছিল হয়তো সে এতদিনে জেনে গেছে,
পৃথিবীর এই খেলাঘর-আমায়ও করিবে পর
মিছে কোন আশায় স্বপ্ন দেখায় তারে বাধিতে ঘর?
অদৃশ্যের মাঝেও দৃশ্যমান সবার ভালোবাসা
পূর্ণ হোক ব্যর্থ হৃদয়ের অপূর্ণ সকল আশা।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।