স্মৃতির পাতায়
- জিহাদ আমিন
স্মৃতির পাতায়
-জিহাদ আমিন
ধুলো বালি মাখা এই জরাজীর্ণ রাস্তায়
জীবন বাঁচে বাঁচার নাম করে সস্তায়
ভেঙ্গে পড়া এই জীবনের কে নিবে দায়?
হারিয়ে যাচ্ছে সোনালি সকল দিন
স্মৃতির পাতার রয়ে গেছে সবকিছুই অমলিন,
ভালোবাসা আর হলোনা
নিজের মনের মত স্বদেশকে
কেমন করে জীবনে তাহার আসবে সুখের দিন?
ওরা যদি থাকিতো পাশে পাশে
মায়াবী আদর মমতায় কত যে মধু আছে
এক পৃথিবীর সব সুখ মিথ্যে যাহার কাছে
কেন তা জানিনা রয়েছে এত দূরে
কি যে ভীষণ যন্ত্রণা হয় ভেঙ্গে পড়া হৃদয়ে।
বলো কে এই ধরণীতে এত বেশি আপন
বিলিয়ে দিয়েছো সুখ নিজের জীবন
তুমিই'তো ছিলে সবার চোখে সুন্দর এই ভুবন।
মায়ের বুকের মানিক নাড়ি ছেড়া ধন
বাবার দু'চোখের মণি অতিব আদরের প্রিয় সন্তান,
ছিন্ন করোনা কোনদিনও এমন বন্ধন
স্রষ্টার আরশ কাঁপিয়া ওঠে দেখিয়া যাহাদের ক্রন্দন।
এই ধরণীর তরে প্রিয়জন হারানোর শূন্যতা
কোনদিনও পাবেনা ফিরে তার পূর্ণতা,
যে যায় চলে-সে কি আর কভু ফিরে আসে
স্মৃতির পাতার সোনালি দিনগুলি মলিন হয়ে ভাসে।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।