বিষাক্ত বিষ
- জিহাদ আমিন
বিষাক্ত বিষ
-জিহাদ আমিন
কোন পাড়ে গিয়ে ঠেকাবে নোঙর
বিভীষিকাময় কালো রাত দুঃস্বপ্নে কেঁপে ওঠে অন্তর,
মৃত্যুর দুয়ার হতে ফিরে এসেছি
দু'চোখে দেখে সমুদ্রের ঢেউয়ের ভয়াল গর্জন
প্রাণ রয়েছে এ দেহে এটাই আমার বিশাল অর্জন।
এক দমকা হাওয়ায় কেড়ে নিয়েছে জীবনের সব
ভেঙ্গে চুরে সবকিছু চুরমার শোনা যায়না পাখিদের কলরব,
বিরহ আর্তনাদে কেঁদে কেঁদে ভাসায় বুক
কোথায় হারিয়ে গেল তাহারা-সুখের বুঝি হয়েছে অসুক?
বন্দি করছে যেখানে যাকেই পাচ্ছে
রাজার হুকুম জারি-সৈন্যরা তাহা পালন করছে
কেউ মরছে,কেউ মারছে,রাজা বসে বসে হাসছে!
পরিবার প্রিয়জন হারা অসহায় বৃদ্ধ নারী শিশুরা-
কে ওদের দু'বেলা দু'মুঠো খাবার মুখে তুলে দিবে?
জবান খুললেই কাটা যাবে নিজ গর্দান
দেশদ্রোহী রাজাকার দেশের শত্রু আরো কত বদনাম!
ভুলে গেছে মুছে গেছে রাজ পথের বিদ্রোহী জনতার সংগ্রাম
প্রতিবাদ করলে মৃত্যুই তাহার শেষ পরিনাম!
বেঁচে থাকার স্বপ্নটাও যেন আজ মিছে
সমগ্র জাতির পুরোটা দেহে ছেয়ে গেছে বিষাক্ত বিষে
একে একে সকল ওঝা ব্যর্থ,কেউই জানেনা এই বিষ নামবে কিসে
ফিরে যদি কোনদিন মুক্তির ডাক আসে-
কেউ না যেতে চাইলেও আমায় সঙ্গে নিস।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।