দুঃখ-শিক্ষা
- জিহাদ আমিন
দুঃখ-শিক্ষা
-জিহাদ আমিন
পেতে চাই একটুখানি ভালোবাসা
দেখাবে আমায় সহজ ভাবে বাঁচার আশা
অবেশেষ দু'হাত ভরে পেয়েছি শুধুই হতাশা।
দিনের পর দিন,পথের পর হেঁটেছি পথ
সকল দুঃখ যাতনা সয়েও থেকেছি সৎ
ওগো দুঃখ তুমি আমায় করিয়াছিলে মহৎ
বুঝতে শিখাইয়াছো জগতের মানুষগুলো নয়তো সহজ।
ওরা ছিল যখন মত্ত ভোগবিলাসে
কত রাত দিন কাটিয়েছি আমি খালি পেটে
কে দিতে চায় এমনও দিনে সঙ্গ তাহার সাথে
দারিদ্রতার কষাঘাতে যাদের জীবন কাটে?
হে দুঃখ তুমি আমার খুলে দিলে দু'টি চোখ
গড়ে তুলেছিলে নিজ হাতে সুন্দর ভবিষ্যৎ
বুঝতে শিখাইয়াছো এত সহজ নয়তো এই বিশ্ব জগৎ।
সব ভুল থেকে জীবন পায়না শিক্ষা
কিছু ভুল জীবনের সমাপ্তি ঘটায়
বিপদে পড়ে দেখ একবার কয়জনা ফিরে তাকায়
ভেবে নিও আগে-করিওনা এমন,মনে যাহা চায়।
নিজ হতে খু্ঁজে নিতে হবে জীবনের পথ
পিছেনে ফেলে দাও,নানান জনের নানান মত
ধৈর্য্যই মনের ভিতর জাগাবে নতুন করে বাঁচার হিম্মত।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।