যুদ্ধের দামামা
- জিহাদ আমিন
যুদ্ধের দামামা
-জিহাদ আমিন
আজি আলো আসিয়াছে আঁধার হটায়ে
ঠেলে দিও না'কো কভু ভাগ্য দু'পায়ে
কে বহিবে বোঝা যদি এসে পড়ে গায়ে
ওঠো ওঠো ওঠো জলদি ওঠো কাফেলার নায়ে
ডানের পথ সোজা,তুমি কেন চলো বায়ে?
যেই পথে আজ আঁধারে আঁধার কালো
ভয় নাহি পাও ওরা যে একদিন দেখবে আলো
চারিধারে দেখিবে আলোয় আলোয় জ্বলিবে জমকালো
বলি ভয় নাহি পাও-কে বর্তমান অতীতে দমকালো
ক্ষণিকের জন্য পিছু হটো-আজকে ওদের দিন ভালো।
যেই কঠিন আঘাত দিবে ওরা দিনের আলোর অন্তরে
ভাবো তাহারে নিরালায় বসে সারারাত ধরে
প্রভুর প্রেমে মগ্ন হইয়া সাহায্য চাও তার দরবারে।
ওই শোনা যাচ্ছে ঝনঝনিয়ে বাজছে খালিদের তলোয়ার
ভয়ে কাবু কাফের মুশরিক দেখে উমরের শাসনভার
শয়তান যার ভয়ে পালায়-এবার রাস্তা ছাড়,
খুলে দাও জং ধরা মনের সকল বন্ধ দুয়ার
ভয় নেই হিম্মত রাখো,ঈমানের সাথে চালাও হাতিয়ার।
বিজয় নিশান দুনিয়ার জমিনে উড়বে আবার
মুহাম্মদের সৈনিক আমি আল্লাহু আকবার
চালাও চালাও সত্যের তলোয়ার মুক্তির তলোয়ার
ভয় নেই হিম্মত রাখো,ঈমানের সাথে চালাও হাতিয়ার
মুহাম্মদের সৈনিক আমি আল্লাহু আকবার।
কাল বৈশাখী ঝড় এলরে এবার কে থামাবে?
যুদ্ধের দামামা বাজিছে আজি কে থামাবে?
ইসরাফিলের সিঙ্গায় ফুৎকার কে থামাবে?
দৌড়ে পালাবে কোথায়-জ্বালাও আগুন,আগুন জ্বালাও
জ্বালিয়ে দাও সব অত্যাচারিদের জুলুমের আস্তানা
ওরা মানেনি প্রভুর হুকুম-ছিল দিন কানা
ধরে ধরে বন্দি করো আর সন্ধি নয়
বানাও দুনিয়াও পরকাল ওদের জন্য স্থায়ী জেলখানা।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।