কবিতার কবি
- জিহাদ আমিন

কবিতার কবি
-জিহাদ আমিন

কবিতা আজি খোঁজিছে কবিরে
পায় না কোথাও তারে-
কবির প্রেমে মুগ্ধ হইয়া সপেছিল প্রেমধন তাহারে।

চলিছে পথ,দিয়েছে নদীতে ভেলা পাড়ি
আজ যদি দেখা নাহি পায়-কবির সাথে আড়ি
বলে দিলাম,হয়ে যাবে একটা কিছু বাড়াবাড়ি।

একটা কবিতা জমেছিল মনে
চাঁদ তাঁরারা যখন প্রেমে মজেছিল গগনে
কত সুরভিত ফুল আঁধার রাতে ফুটেছিল কাননে।

কোথায় কবি?
এঁকেছি ফসলের মাঠে কৃষানের হাতে তাহার ছবি
পশ্চিম দিকে হেলে পড়েছে রবি
অবেশেষে কি বৃথা যাবে কবিতার চেষ্টা সবি?

শুনেছি কবি নাকি আমাকে নিয়ে ভীষণ ভাবে
প্রতিক্ষায় দিন রজনী কখন আমায় পাবে,
কবিতা আজি আসিয়াছে তাহার দুয়ারে
হৃদয়ের সকল জমানো কথা কহিবো বলে তাহারে।

কবিতার মনের কথা-কবি বিনে আর বুঝিবে কেবা
কবি ছাড়া কবিতার-কে করিবে এত মধুর সেবা
কবি কবিতারে রাখে তাহার হৃদয়ও প্রাণেতে
প্রেমের পরশ পেতে খোঁজে ফুলেরও ঘ্রাণেতে।

কবিতা ও কবির বন্ধন রহিবে জন্ম-জন্মান্তরে
প্রকৃতি-সবুজ,খাল-বিল,নদী-নালা,গাছপালা রেখেছে এক করে
কিন্তু...কোথায় তুমি কবি?
পশ্চিমে হেলে পড়েছে রবি
কবিতা আজি পায়ে হেঁটে আসিয়াছে তোমার দুয়ারে।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026