তোমার স্বাধীনতা
- জিহাদ আমিন

তোমার স্বাধীনতা
-জিহাদ আমিন

আমি তোমাকে বন্দি রাখতে চাইনি
দিতে চেয়েছি নিজের পুরোটা স্বাধীনতা
তুমি যদি জানতে স্বাধীনতার আরেকটা মানে-
নিজ দায়িত্ব তুলে নেওয়া নিজের হাতে
যাহা প্রতিটি মূহুর্তে প্রতিক্ষণ অন্তরে জাগায় ভয়।

যাহার মাথা গোঁজবার জায়গা নাই
ফুটপাতে রাস্তার পাশে পড়ে থাকে সেও তো স্বাধীন,
কখনো কি তাহার কাছে গিয়ে পাশে বসে
জানতে চেয়েছো সে কেমন স্বাধীন
কেমন ভাবে কাটায় তাহাদের রাত দিন?

খোলামেলা চলাফেরা উন্মুক্ত জীবন
বাঁধা বিহীন চলে যে যাহার মতন-
এনে কি দিয়েছে জীবনে তোমার শান্তি?
কেউ যখন কাউকে নিয়ে,না কখনো ভাবে
সে নিজেও তো জানেনা কখন কোথায় কোনদিকে যাবে।

ওরা আজ বলে বেড়ায় উল্লাসে
সবাই পেয়েছে স্বাধীনতা-সবাই হয়েছে স্বাধীন ওদের তল্লাটে,
তাহলে কেন পাই আমি এত বিচ্ছেদের গন্ধ
তোমাদের কথাই থাক স্বাধীনতা নয়তো মন্দ
পেয়েও স্বাধীনতা কেন একে অপরের মাঝে এত দ্বন্দ্ব?

তুমি তোমাকে নিজেকে সামলাতে শিখো
বাহিরের আবর্জনাময় জগতটাকে কল্পনাতে নাহি আঁকো,
ওরা স্বাধীনতার নামে একদিন ধ্বংস করে দিবে তোমাকে
ভুল তো সেই করেছে যে সাড়া দিয়েছিল ওদের ডাকে
স্বাধীনতার পেয়ে নিজেকে বিলিয়ে দিওনা-রক্ষা করো।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026