নতুন প্রভাত
- জিহাদ আমিন
নতুন প্রভাত
-জিহাদ আমিন
হোক আবার যুদ্ধ জীবন বাঁচার লড়াইয়ে
অধিকার ছিনিয়ে আনতে হবে সামনে দাঁড়িয়ে,
ভেঙ্গে ফেলো শত্রুদের কালো হাত
উঠবে ভোরের সূর্য দেখবে নতুন প্রভাত।
এই লড়াই আগামীর ভবিষ্যতের জন্যে
উজাড় করে বিলিয়ে দাও নিজেকে-এতেই জীবন ধন্য
জানতে কি চাও ওরা কতটা জঘণ্য?
জনগনের অধিকার ছিনিয়ে নিয়ে-ভাবে তারে নগণ্য!
দল মতভেদ পড়ে থাক আজ সবার পরে
ক্ষুধার্ত জীবনগুলো ভাতের অভাবে মরে
কে দিবে এক মুঠো ভাত আজকে তোমার ঘরে?
যাদের জন্য জীবন বিলিয়ে দিয়েছিলে যৌবন কালে!
ভেঙ্গে ফেলো অত্যাচারের সব বন্দিশালা
মার হাতুরী কুঠার এইবার ভাঙবেই তালা
পরিচয় ভুলে যা আজকে সব-কে কালো কে'বা সাদা
নইলে পরে উগ্র ভেদে দমিয়ে রাখা মনের আগুন জ্বালা।।
৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।