বিষাদ মোহিনী
- জিহাদ আমিন

বিষাদ মোহিনী
-জিহাদ আমিন

মুক্ত খাঁচায় বন্দি আমি তবুও পাইনা আলো বাতাস
জীবন বলে আমার কাছে তুই আর কি চাস-
আমার আছে এক বিষাদ মোহিনী নদী
জলের বন্যা বয়ে অবিরত-তাহা দেখতে পেত কেউ যদি,
আড়ালে রয়ে যায় কত কিছুই এমন লুকায়িত
থেকে যায় তাজা শুকিয়ে গেলেও এমন কিছু ক্ষত
ভুলিতে চায় তবুও পারেনা-বেদনা সে পেয়েছে যত।

এই যেন চারপাশে ছড়িয়ে রয়েছে কতখানি সুখ
তাহার পরেও যে সুখের হয়েছে অসুখ,
সে যেন মুখ খুলে কখনো কিছু বলতে চায়
দূরের পথ ধরে চলে পথের মাঝেই সে হারায়,
ক্ষুধার্ত পেট বুঝতে চায় না ভালোবাসা
তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রয় কে দেখাবে বাঁচার আশা
কাহার কাছে গেলে পাইবে একটুখানি ভরসা।

দান করিলে বিধাতা মোরে এই কেমন জীবন
যেই কেউই চাইলেই করতে পারে শাসন,
কেড়ে নিতে চায় সুখ বসতি জোর করে
অবহেলিত অর্থের কাছে,বার বার আসে তেড়ে,
স্বাধীনতার গুরুত্ব সে বুঝতে চায় না যে স্বাধীন
মুক্ত থেকেও বন্দি যে অন্যের অধীন
জানেনা সে আসবে কবে জীবনে এমন সুদিন।

কয়দিন পর খোঁজ নিবেনা কেউই
জগত বেশিদিন মনে রাখেনা কাউকেই আমি যেই হই-
সময়ে সাথে সাথে সবকিছুই হারাবে
কে জানে কে কখন কার দরজায় গিয়ে দাঁড়াবে,
তাহার কাছে রাজা প্রজা সবাই সমান
হোক না কেন ধরণীতে পরের চোখে বেমানান
অচিরেই মিলবেই তাহার প্রাপ্য সম্মান।

শুকনো পাতার বেদনার সুর মর্মর করে বাজে মনে
প্রাণের জমানো সকল যাতনা কহিবো কাহার সনে
বুঝিবেনা কেউই যদি বলিয়াও বেড়াই জনে জনে,
যদি আর আর দেখা হয় তব ধরণীতে স্বর্গের সনে
অশ্রু গাঁথা রহিবে ভালোবাসা দু'নয়নে,
আমি পারিনি করিতে নিজের দুই হাতে তাহার সেবা
বেদনা বিধুর হৃদয়ের এই ব্যথা দেখিবে কে'বা।

কত জমা হয়ে পড়েছে একটু একটু পুরনো ধারদেনা
পারিবোনা সব করিতে পরিশোধ সেটা হয়েছে জানা
বুঝেনা অন্তর কেঁদে কেঁদে মরে-তারে করিতে পারিনা মানা,
সুখী হতে চাই এ প্রাণের যত প্রেম ভালোবাসা বিলিয়ে
বিদায় জানায় কতজনাই কাউকে কোনকিছু না জানিয়ে,
আমার আছে এক বিষাদ মোহিনী নদী
জলের বন্যা বয়ে অবিরত-তাহা দেখতে পেত কেউ যদি।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026