অতৃপ্তির হাহাকার
- জিহাদ আমিন

অতৃপ্তির হাহাকার
-জিহাদ আমিন

সে কি জানে তাহার হতাশার খবর
চোখ মেললেই দেখে চারদিকে অন্ধকার
হারিয়ে ফেলেছে নিজেকে-কেউ তো নাই আর তার
এপার ওপার মিলেমিশে হয়েছে একাকার
হৃদয়ের গহীনে অপ্রিয় হাজারো অতৃপ্তির হাহাকার।

এই বুঝি এখানেই সবকিছুর হবে শেষ
দু'চোখ বন্ধ হলেই আমন্ত্রণ জানাবে নতুন দেশ
কিছু সময় কিছু স্মৃতি কথা হয়ে রইবে বিশেষ
আনন্দ উপভোগ উপহাস তাও ছিল বেশ
সাদা ধবধবে হয়েছে যাহা কিছু কালো কেশ।

ওই তো কেউ যেন তারে হাতছানি দিয়ে ডাকছে
শূন্যের মাঝে নানান কল্পনার ছবি সে আঁকছে,
পড়ে থাকুক সকল কিছুই এলোমেলো আগোছালো
কেউই থাকবেনা কতজন এভাবে এলোগেলো
অসমাপ্ত রয়ে যায় কতকিছু যাহা বলার ছিল।

দিনে দিনে হচ্ছে সকল কিছুরই পরিবর্তন
জমেছে ক্ষুদ্র ক্ষুদ্র করে যাতনার ধন
বুঝেছে নিজেরে সবাই বুঝে নাই শুধুই মন
কালো মেঘে ছেয়ে গেছে দূরের ওই আলোকিত গগন
দু'চোখ বন্ধ হয়ে গেলে কেউই রয়না আপন।।


৩০-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026