অন্তর চক্ষু
- জিহাদ আমিন
অন্তর চক্ষু
-জিহাদ আমিন
পাপ পুণ্যের বিচার একদিন হবে
এই আশায় তুমি আর কতকাল পড়ে রবে?
যাহা কিছু ঘটে চলছে এই না ভবে
সে কি জানে তার কখন বিচার শুরু হবে?
কিসের আশায় তুমি মনে স্বপ্ন বাঁধো
নিজের ভুলের অনুশোচনায় কি কখনো কাঁদো?
সুযোগ পেয়েছো বহুবার ক্ষমা চাইতে আপন পাপের
এবার নিজের কাছে প্রশ্ন করো-তুমি মুমিন নাকি কাফের?
অহংকার তার পাতাল পাহাড় পর্বত পেরিয়ে ছুঁয়েছে আসমান
এই সকল কিছুই তো ক্ষণিকের জন্য ভাসমান,
সময় হলেই ভবের এই খেলার হবে অবসান
অন্তরটারে নরম করো হইয়োনা এতোটা পাষাণ।
কার প্রেমেতে বিভোর হইয়া অন্তর চক্ষু করেছো অন্ধ
যে তোমায় দুনিয়া দেখাইলো তার লাগিয়া ঘরের দুয়ার বন্ধ!
বুঝ হইলোনা তোমার-বুঝলেনা তুমি নিজের ভালো মন্দ
সেই তোমার হইলো আপন-যে মনের ভিতরে দিলো দ্বন্দ্ব!!
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।