অপ্রিয় সত্যি
- জিহাদ আমিন
অপ্রিয় সত্যি
-জিহাদ আমিন
সে আর রইলোনা আমি আছি
আমিও কিছুদিন পর চলে যাবো চিরতরে
অপ্রিয় হলেও সত্যি প্রত্যেকেই আমরা মৃত্যুকে ভালোবাসি।
এখানে নোনা জলে হয় স্বপ্নের চাষ
শিশিরে অথবা বৃষ্টিতে ভিজে ঘাস
অতীতে যা বনবাস ছিল বর্তমানে তা প্রবাস।
বাড়ে নিজের প্রতি অবহেলা পরের জন্য মায়া
ছেড়ে যায় কখনো কখনো নিজেরি ছায়া
জয় পরাজয় সবই আজকাল হাতের খেলা।
অপেক্ষায় সূর্য পশ্চিম দিক থেকে উঠার
থেমে যাবে টিক টিক করে চলা ঘড়ির কাঁটা
চলতে থাকুক থেমে যেতে চাওয়া পথিকের দু'পায়ে হাঁটা।
যেই বাতাসে জুড়ায় ক্লান্ত পথিকের প্রাণ
একই বাতাস তীব্র গতিতে বয়ে আনে তুফান
ফুল ভালো না বেসেই সে নিতে চায় ঘ্রাণ।
সব কিছুই এখন বিক্রী হয় নিলামে
বন্ধ হয়েছে ভালোবাসার চিঠি আসা হলুদ খামে
একটি মূহুর্ত শুধু কিছুটা সময় লিখে দিতে চাই তার নামে।
বেঁচে থাকুক কিছু প্রাণ ক্ষুদ্র ক্ষুদ্র আশায়
আসক্ত সকলেই প্রেম নামক বিষাক্ত নেশায়
''ঘৃণায় নয়-প্রাণের মৃত্যু ঘটায় এই পৃথিবীতে ভালোবাসায়"।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।