ক্ষমতার ঝড়
- জিহাদ আমিন

ক্ষমতার ঝড়
-জিহাদ আমিন

শোনো একটি পথ যেখানে থেমে গেছে সব
পাখির কিচিরমিচির শব্দ শোনা যায়না কলরব,
চারিদিকে দেখি নিরব নিশ্চুপ নিস্তব্ধ
কিছু বলতেই গলা টিপে ধরে মুখ করে দেয় বন্ধ!

কেন লোকালয়ে লোকের সাথে কিসের দ্বন্দ্ব
কে বলে ভালো তাহারে লোক মুখে শুনি মন্দ?
কেমন করে এমনি ভাবে সাধুর ভাব ধরে
দু'টি চোখ দান করেছে সৃষ্টিকর্তা-নয়তো মোরা অন্ধ!

তেলের তেলাতেলিতে দিনে দিনে দাম যাচ্ছে বেড়ে
পাগলা ষাঁড় গুলো সবার দিকে আসছে তেড়ে
ওরা কত শত অসহায় নিরিহ প্রাণ নিয়েছে কেড়ে
কখনো হয়েছে লালিত স্বপ্ন ধূলিসাৎ ক্ষমতার ঝড়ে।

হায়নার ছোবলে নারী হারায় স্বামীর সামনে সম্ভ্রম
রক্তাক্ত ভাইয়ের পিঠ রক্ষার্থে বোনের ইজ্জত
রাজনীতির খেলায় গড়ে তুলছো নোংরা ভবিষ্যৎ
হে নওজোয়ান কার কথায় ধোঁকায় জীবন করছো ধূলিসাৎ?

এ দেশে কি কোনদিনও দেখবোনা পবিত্র একটি সকাল
মুছে যাবে রাতের কালের কালি অন্ধকার?
মুয়াজ্জিনের মধুর কন্ঠে শুনে আল্লাহু আকবার
দিনের আলোর মত যৌবনও জীবনধারা হবে পরিস্কার।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026