ছিঁড়া সুতো
- জিহাদ আমিন
ছিঁড়়া সুতো
-জিহাদ আমিন
একই সুতোয় বাঁধা সকল প্রাণ
একেক জনের এক একটি সুন্দর সুন্দর নাম
যেন এক বাগানের সুগন্ধি ফুলের ঘ্রাণ,
বহুদিন হয় সেই সুতোটা গেছে ছিঁড়ে
খুঁজি তাহাদের আমি হাজারো লোকের ভিড়ে
আহা..কত স্বপ্ন বুনেছিলাম হৃদয়ে ওদের নিয়ে।
ওদের মুখে হাসি দেখে মন আমার হইতো খুশি
থাকতে চেয়েছি সারাটিজীবন পাশাপাশি
এই জীবনের চেয়েও বেশি তাদের ভালোবাসি।
ওরা কি বুঝে কারে কয় স্বার্থ বিহীন ভালোবাসা
ব্যস্ত সকলি পূরণ করিতে নিজের মনের আশা
ফসল ফলাতে কত যে কষ্ট বুঝে শুধুই চাষা।
বাগান আমার হয়েছে খালি পাইনা ফুলের ঘ্রাণ
এক একটি সুতো ছিঁড়ে গেলেই হৃদয়ে লাগে টান
যেমনি করে জীবন হতে আলাদা হয় প্রাণ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।